যুবদের সচেতন করতে প্রধানমন্ত্রীর লাইভ সম্প্রচার বর্ধমানে।
বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ গড়ে তোলার ও নেশায় আক্রান্ত যুব সমাজ কে পুনরায় স্বাভাবিক ধারায় ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগে দেশব্যাপী অভিযান চলছে। সেই ক্রমেই রবিবার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা দিলেন। বর্ধমান রাজ কলেজ কে এই বার্তার ভার্চুয়াল স্ক্রিনিং এর নোডাল ইনস্টিটিউশন হিসেবে বাছা হয়েছিলো। এই অনুষ্ঠানে বর্ধমান রাজ কলেজ এনএসএস ভলান্টিয়ারদের সাথে বর্ধমান সহযোদ্ধা (এনজিও) ও তাদের যুব এমএসডব্লিউর ইন্টার্ন রা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর বার্তার পর নেশা থেকে নিজে ও অন্য কে দূরে রাখার শপথ গ্রহণ করেন। বর্ধমান রাজ কলেজ ও বর্ধমান সহযোদ্ধার তরফ থেকে বর্ধমান মেডিক্যাল কলেজের সামনে দুটো পথনাটিকা প্রস্তুত করা হয়।
উদ্দেশ্য ছিলো মানুষের মধ্যে নেশামুক্ত সমাজ এর প্রয়োজনীয়তা ও উপায় কে সচেতনতামূলক বার্তার মাধ্যমে তুলে ধরা।
