বীরভূম জেলা মহিলা মোর্চার উদ্যোগে সিউড়িতে ধন্যবাদ যাত্রা”
বীরভূম, তথাগত চক্রবর্তী, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা প্রদানের ঘোষণা এবং জনমুখী বাজেটকে স্বাগত জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে বীরভূম জেলা মহিলা মোর্চার উদ্যোগে সিউড়িতে আয়োজিত হলো “ধন্যবাদ যাত্রা”, ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি, বীরভূম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে, সহ এলাকার সম্মানীয় নাগরিকবৃন্দ ও মহিলা মোর্চার সদস্যরা।
