‘মহিষমর্দিনী’: বাংলার শিল্পীদের তুলিতে দুর্গার নতুন রূপ
কলকাতা: বাংলার শিল্পীদের শিল্পভাবনায় দেবী দুর্গার চিরন্তন রূপ ও শক্তির নানা ব্যাখ্যা নিয়ে ‘মহিষমর্দিনী’ শীর্ষক একটি বিশেষ শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আকার – এ হাউস অফ কনটেম্পোরারি আর্ট, ৪এফ, বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা – ৭০০০১৯-এ।
প্রদর্শনীর উদ্বোধন হয় ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিটে। প্রদর্শনীটি চলবে ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
শিল্পী শ্রী সুব্রত করের সৃষ্ট ও পরিকল্পনায় আয়োজিত এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন শ্রী ধীরেন শাশমল, শ্রী সুব্রত কর, শ্রী অঞ্জন ভট্টাচার্য, শ্রী রাজীব দেয়াসী, শ্রী সুদীপ বিশ্বাস, শ্রী অর্ঘ্য ভট্টাচার্য, শ্রী অতনু হাজরা এবং শ্রীমতী স্বপ্না গায়েন।
প্রদর্শনীতে দেবী দুর্গাকে শুধুমাত্র পৌরাণিক চরিত্র হিসেবে নয়, বরং শক্তি, সাহস, সুরক্ষা, মমতা এবং অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয়ের প্রতীক হিসেবে বিভিন্ন শিল্পীর নিজস্ব শিল্পভাষায় তুলে ধরা হয়েছে।
শ্রী সুব্রত কর বলেন, “দুর্গা শুধুমাত্র আমাদের পুরাণের একটি প্রতিমূর্তি নন; তিনি বাংলার সাংস্কৃতিক চেতনায় গভীরভাবে প্রোথিত এক চিরন্তন উপস্থিতি। এই প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন শিল্পী তাঁদের নিজস্ব শিল্পভাষায় দুর্গার সেই চিরন্তন শক্তি ও সৌন্দর্যকে তুলে ধরেছেন।”
‘মহিষমর্দিনী’ প্রদর্শনীটি ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত।
