ভারতীয় স্টেট ব্যাংকের রাইপুর বাজার শাখার উদ্যোগে বিশেষ পরিষেবা প্রদান।
সাধন মন্ডল বাঁকুড়া:—২৩শে জুলাই বৃহস্পতিবার ভারতীয় স্টেট ব্যাঙ্কের রাইপুর বাজার শাখার উদ্যোগে ব্যাংক থেকে বাইরে বেরিয়ে ব্যাংকের শাখা প্রবন্ধ কাঞ্চন হেমব্রম সহ শাখার অন্যান্য সহকর্মীবৃন্দ ব্যাংকের সামনে উপস্থিত হওয়া ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন পরিষেবা দিতে শুরু করেছেন। গ্রাহকদের ফোনে whatsapp এর মাধ্যমে গ্রাহকরা যাতে ব্যাংকের যাবতীয় সুযোগ-সুবিধা বাড়িতে বসেই পেতে পারেন তার পরিষেবা প্রদান করেন । গ্রাহকদের ফোনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি সুবিধা পাওয়া যাবে তা বুঝিয়ে দেওয়া হয় সেগুলি হল ব্যালেন্স চেক, স্টেটমেন্ট, কেওয়াইসি আপডেট ,নমিনি আপডেট, ফিফটিন জি এ ইচ প্রদান,লোন সংক্রান্ত বিষয় সহ একগুচ্ছ অন্যান্য পরিষেবা প্রদান ।ব্যাংকের বাইরে বেরিয়ে কাজ করতে থাকা শাখা প্রবন্ধ কাঞ্চন হেমব্রম এক প্রশ্নের উত্তরে বলেন কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে পরিষেবা দিতে চাইছেন অনেক মানুষ রয়েছেন যারা এই পরিষেবা গুলি সম্পর্কে অনভিজ্ঞ আমরা কর্মব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে সাধারণ মানুষদের জন্য সেই সেবা দিতে বাইরে বেরিয়ে এসেছি। ব্যাংক সেবা সারথি সহ সকলে মিলে গ্রাহকদের বোঝানোর চেষ্টা করে চলেছি। গ্রাহকদের বোঝানো হয় বিশেষ প্রয়োজন ছাড়া অযথা শাখায় আসার দরকার নেই বাড়িতে বসেই আপনারা সমস্ত সুবিধা পেতে পারেন।
Sbi গ্রাহকরা বাড়িতে বসেই ডিজিটাল YONO এবং হোয়াটসঅ্যাপ ব্যাংকের মাধ্যমে যেই পরিষেবা গুলি পাবেন ,তা শেখানো হচ্ছে…।
ব্যাংকের বাইরে দাঁড়িয়ে ফোনের মাধ্যমে পরিষেবা গুলি বুঝে নিচ্ছেন গ্রাহকরা। গ্রাহক শুভদীপ মণ্ডল বলেন অনেক সুবিধা হল এই বিষয়গুলি জানতে পেরে। এ জন্য ভারতীয় স্টেট ব্যাংকের রায়পুর শাখার শাখা প্রবন্ধকসহ সকলের কাছে আমি কৃতজ্ঞ।
