পলিক্যাব এই উৎসবের মরশুমে সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে এবং স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে গল্প বলার মাধ্যমে নিজেদের ব্র্যান্ডের উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিচ্ছে
মোল্লা জসিমউদ্দিন,
উৎসব প্রাণ পায় সেই মানুষদের হাত ধরে, যারা তা গড়ে তোলেন। কারিগরদের কর্মশালা থেকে শুরু করে স্থানীয় মানুষ —তাদের আবেগ ও নিপুণ কারুকার্যই প্রতিটি উদযাপনের ভিত্তি গড়ে দেয়। নেপথ্যে থাকা এই অবদানকারীদের সম্মান জানাতে, ভারতের এক নম্বর ওয়্যারস অ্যান্ড কেবলস কোম্পানি ‘পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড’ (Polycab India Limited) আরজে প্রবীণের (RJ Praveen) সঙ্গে যৌথ উদ্যোগে একটি বিশেষ গল্প নিয়ে আসলো। এই গল্পটি দুর্গাপূজার প্রকৃত চেতনাকে তুলে ধরার পাশাপাশি ‘ভারতের নিরাপদ ও আনন্দময় সংযোগ’ (India’s Safe, Happy Connection)-এর প্রতিশ্রুতিকেও জীবন্ত করে তোলে।এই উদ্যোগটি পলিক্যাব (Polycab)-এর সেই বিশ্বাসের প্রতিফলন ঘটায় যে, ব্র্যান্ডের সাথে অর্থপূর্ণ সংযোগ কেবল উৎসব উদযাপনের মাধ্যমেই গড়ে ওঠে না, বরং সেই সব সম্প্রদায়ের জীবনে বাস্তব প্রভাব ফেলার মধ্য দিয়েও গড়ে ওঠে—যাদের কারণেই এই উৎসবগুলো সম্ভব হয়। অত্যন্ত স্থানীয় পর্যায়ের গল্প বলা এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার মাধ্যমে, ব্র্যান্ডটি ভারতের জন্য ‘নিরাপদ ও আনন্দময় সংযোগ’ (Safe, Happy Connection) গড়ে তোলার প্রতিশ্রুতিকে প্রতিনিয়ত সজীব করে তুলছে।
বহু বছর ধরে, পলিক্যাব (Polycab) বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের সময় স্থানীয় ঐতিহ্য, সৃজনশীল ব্যক্তি এবং জনসম্প্রদায়কে উদ্যাপন করার মতো নানা উদ্যোগের মাধ্যমে মানুষের সাথে সম্পৃক্ত হয়ে আসছে। গণেশ চতুর্থীর মতো উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন স্থানের ইনফ্লুয়েন্সারদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা—এমন সব উদ্যোগের মধ্য দিয়ে ব্র্যান্ডটি স্থানীয় দর্শকদের সাথে সংযোগ স্থাপনকারী অভিজ্ঞতা তৈরির ওপর জোর দিয়েছে। একই সাথে, তারা নিরাপত্তা ও কল্যাণের প্রতি নিজেদের প্রতিশ্রুতিতেও অবিচল রয়েছে।
