নীলকন্ঠ অভিযাত্রী সংঘের অভিযান
সুজিত চক্রবর্তী
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ১৫ আগস্ট ২০২৬-এ পানিহাটির “নীলকন্ঠ অভিযাত্রী সংঘ”-এর অমিত ভট্টাচার্য, সন্দীপ বোস, অনিকেত সামন্ত, স্বপ্নিল চক্রবর্তী, মৌসুমী পাল, প্রণয় কুমার চন্দ, পূর্তি সাকুজা, সৌভিক সরকার ও সৌম্যদীপ ব্যানার্জী এই ন’জন সদস্য হাওড়া স্টেশন থেকে রওনা হন। পর্বতারোহণের উদ্দেশ্যে চন্ডিগড়, মানালি, কাজা হয়ে মানে গ্রাম থেকে তাঁরা একটি অভিযান যাত্রা শুরু করেন। এই ন’জন সদস্যের মধ্যে অধিকাংশই ছিলেন নতুন সদস্য। ন’জন সদস্যদের মধ্যে সন্দীপ বোস, অনিকেত সামন্ত, স্বপ্নিল চক্রবর্তী, মৌসুমী পাল এই চারজন সদস্য ২৮ আগস্ট ২০২৬ রাত্রি বারোটায় summit camp থেকে summit murch পর্যন্ত যাত্রা শুরু করেন। এবং হিমাচল প্রদেশের spiti valley এর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের Mt. Manirang ৬৪০০+ মিটার ( south East TOP) পর্যন্ত যেতে সক্ষম হয়েছেন। চারজনের মধ্যে একজন সদস্য ৬৩০০ মিটার (প্রায়) পর্যন্ত যাবার পর নিজের যাত্রা থামিয়ে দেন। বাকি তিন জন এগিয়ে গিয়ে যাত্রাটি সম্পন্ন করেন। এবং বিকেল পাঁচটার সময় ফিরে আসে summit camp এ। অভিযান শেষ করে দলটি কলকাতায় ফিরে আসেন এবং সকল সদস্যই সুস্থ আছেন।
