দিব্যাঙ্গন আর্ট স্কুলের চিত্র প্রদর্শনী মনমুগ্ধকর
দীপঙ্কর সমাদ্দার: বর্তমানে বিভিন্ন চিত্র প্রশিক্ষণ কেন্দ্রগুলি তাদের ছাত্র-ছাত্রীদের ছবি প্রদর্শনী করছে বিভিন্ন আর্ট গ্যালারি তে। বারাসাতের এমনই একটি ছবি আঁকার প্রখ্যাত স্কুল দিব্যাঙ্গন আর্ট স্কুল তাদের বার্ষিক অনুষ্ঠান ও প্রদর্শনী অনুষ্ঠিত করলো বারাসতের চারুকলা আর্ট গ্যালারিতে। প্রচুর চিত্রপ্রেমীদের জনসমাগমে এই প্রদর্শনী তে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ বেরা, হরপ্রসাদ চ্যাটার্জী, বিভা বসু, সৌহার্দ্য ঘোষ ও পুস্পল ভট্টাচার্য প্রমূখ গুণীজন শিল্পীরা।। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। আর স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রত্যেকটা ছবি মনমুগ্ধকর। আর স্কুলের প্রধান প্রশিক্ষক ও সম্পাদক দীপঙ্কর বিশ্বাস জানালেন ইতিমধ্যেই তারা এই চিত্র প্রদর্শনির মাধ্যমে এলাকায় প্রচুর সারা ফেলেছে। একটা এক্সিবিশন করতে পারলে ছাত্রছাত্রীরা ছবি আঁকাতে অনেক বেশি উৎসাহিত হয়ে ওঠে আস্তে আস্তে ছাত্র-ছাত্রীরা আরো ভালো ছবি আঁকার চেষ্টা করে। উপস্থিত দর্শকদের বক্তব্য এমন একটা চিত্র প্রদর্শনী তাদের এলাকায় ব্যতিক্রম। উল্লেখযোগ্য চিত্রশিল্পী যাদের ছবি নজর কেড়েছে নন্দিনী বিশ্বাস, সোনালী দাস, ঐশীকা পাল, রাজদ্বীপ দাস, সৃজা দাস, শ্রীপর্ণা দেবনাথ, অঙ্কিতা মজুমদার, এছাড়াও প্রত্যেকের ছবি অত্যন্ত সুন্দর।। এক কথায় দীপঙ্করবাবুর প্রচেষ্টা সার্থক ও তার ছাত্রছাত্রীরা আগামী দিনে আরো বেশি উন্নতি করবে একথায় জানালেন উপস্থিত সম্মানীয় ব্যক্তিত্বরা।
