আসছে নতুন বাংলা ছবি ‘
‘C/O A Journey’
বনি সিংহ : গ্রামের এক কিশোর ও এক নিঃসঙ্গ প্রতারকের অপ্রত্যাশিত সম্পর্কের গল্প নিয়ে খুব শিগ্রই আসতে চলেছে প্রতীক সরকারের পরিচালনায় বাংলা ছায়াছবি ‘C/O A Journey’. ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন বনি সেনগুপ্ত, দর্শনা বণিক এবং ত্রিশানজিত চৌধুরী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা চন্দন সেন, শিলাজিৎ মজুমদার এবং সুদীপ মুখার্জী। এই ছবির গল্প এক গ্রাম্য কিশোরকে ঘিরে, যে তার বিচ্ছিন্ন বাবার সন্ধানে গ্রাম থেকে শহরে এসে পৌঁছায় এবং সেই খোঁজের পথেই তার দেখা হয় এক নিঃসঙ্গ প্রতারকের সঙ্গে। যেখান থেকে শুরু হয় এক অপ্রত্যাশিত গভীর ও মানবিক সম্পর্কের গল্প।ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সপ্তর্ষি ঘটক এবং শিঞ্জন বসু এবং সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। মহাদিগন্ত কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক (MCN) দ্বারা পরিবেশিত এবং ময়ূখ দাস দ্বারা প্রযোজিত ছবি আসলে এক যাত্রার গল্প যে যাত্রার শুরু বাবার সন্ধানে।
