অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে ইফতার পার্টি।

সায়ন দেবনাথ : কলকাতা, ১৬ মার্চ, ২০২৬। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে তপসিয়ার মঙ্গলম ব্যাংকোয়েটে আয়োজিত হল ১২ তম ইফতার পার্টি। নানা ধর্ম এবং নানান বর্ণের মানুষ এই দিন উপস্থিত হয়ে এই ইফতারে অংশগ্রহণ করেন। এদিন সংগঠনের পক্ষে উপস্থিত  ছিলেন সংগঠণের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জি, শ্রী শেখ সেলিম, ভাইস চেয়ারম্যান, আলতমাস সামসি যুব ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং বরিষ্ঠ সাংবাদিক ও প্রচার সচিব গোপাল দেবনাথ। এছড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রায় ১৫০ জন অতিথি এইদিন ইফতারে যোগদান করেন। এদিন অনুষ্ঠান মঞ্চে বিশিষ্টদের উত্তরীয় পরিয়ে সন্মান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *