কল্যাণ নগর বিদ্যাপীঠে আন্ত: বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কল্যাণ নগর বিদ্যাপীঠে আন্ত: বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা


দীপঙ্কর সমাদ্দার: এবছরের প্রথম দিক থেকেই কল্যাণ নগর বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং আজ খড়দহের কল্যাণ নগর বিদ্যাপীঠে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হলো আন্ত বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। ‌ এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসে। ‌ আজকের দ্বিতীয় পর্বে ছিল প্রশ্নোত্তর, একক সঙ্গীত এবং একক নৃত্য প্রতিযোগিতা। ‌ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিউলি হাইস্কুল, রহড়া রামকৃষ্ণ মিশন জুনিয়র হাই স্কুল, সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ বালিকা বিভাগ, সোদপুর হাই স্কুল, পানিহাটি বালিকা বিদ্যালয় সহ এলাকার বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।‌ প্রথিতযশা বিচারকদের উপস্থিতিতে আজকের এই প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। আগামী ৯ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি কল্যাননগর বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষপূর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। এক কথায় কল্যাণ নগর বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান প্রত্যেকটি চমপ্রদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *