লিগ্যাল এইড সার্ভিসেস ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের নারী দিবস উপলক্ষে সেমিনার
পারিজাত মোল্লা,
রবিবার পশ্চিমবঙ্গ লিগ্যাল এইড সার্ভিসেস ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে’র পরিচালনায় দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ্ কালচারের প্রেমানন্দ সভাঘরে অনুষ্ঠিত হল বিশ্ব নারী সপ্তাহ উপলক্ষে “নারীর অধিকার ও মর্যাদা” শিরোনামে এক সেমিনার। উপস্থিত ছিলেন এই সংস্থার কোর্স ডাইরেক্টর ড: সত্যজিৎ দাশগুপ্ত, সেক্রেটারি বিপ্লব সরকার, ফ্যামিলি কাউন্সেলর মনীষা মজুমদার সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার বহু ছাত্রছাত্রী। শ্রীমতী মজুমদার মহাশয়া বক্তব্য রাখতে গিয়ে প্রাচীন ভারতের মহীয়সী নারী গার্গী, মৈত্রেয়ী, অপালা থেকে শুরু করে ঝাঁসির রাণী লক্ষ্মীবাই, ভারতের বর্তমান রাষ্ট্রপতি মহামান্যা দ্রৌপদী মুর্মূ ও বর্তমান সমাজের বিভিন্ন স্তরের প্রখ্যাত নারী ব্যক্তিত্বের আদর্শ অনুসরণ করার কথা বলেন। নারীর সমানাধিকার রক্ষায় নারীর পাশে পুরুষের বন্ধুত্বপূর্ণ উপস্থিতির কথাও বলেন! কোর্স ডাইরেক্টর ড: সত্যজিৎ দাশগুপ্ত মহাশয় আজকের সমাজ জীবনে নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা বজায় রাখার কথা বলেন। তিনি আরও বলেন যে নারীপুরুষ কে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো সমস্যার মোকাবিলা করে সমাজজীবন কে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে হবে -! সকল কে ধন্যবাদ জানিয়ে সংস্থার সম্পাদক বিপ্লব সরকার বলেন এদিনকার সেমিনারের এই বার্তাই সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক’
উক্ত সেমিনারে অংশগ্রহণকারী সংস্থার ছাত্র সমরেন্দু চক্রবর্ত্তী জানান যে সমাজে নারীগণ সর্বদা বিশেষ শ্রদ্ধা ও মর্যাদার ন্যায্য প্রাপক। সন্তান ধারণের ক্ষমতা একমাত্র নারীকেই প্রকৃতি দিয়েছে। আমরা নারীপুরুষ সকলেই কোন না কোন মা তথা নারীরই সন্তান! একমাত্র নারীরাই মানব প্রজাতির জীবনধারা বহন করে চলেছেন। অথচ নিত্য এই মাতৃ জাতির নানান অবমাননা, অপমান, নির্যাতন করে চলেছে পুরুষ সমাজ। সমানাধিকার তো বটেই সমাজের উচিত বিশেষ কিছু সম্মাননা প্রতিটি নারীর অধিকার একথা স্বীকার করা। পুরুষ সমাজের একাংশের জিঘাংসক ভাবমূর্তি ধ্বংস হোক! প্রশাসন
প্রতিটি নারী নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ করুক আককের দিনে এই কামনা করি।










