পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজনের এক দিনের নাট্টমেলা ২০২৬

পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজনের এক দিনের নাট্টমেলা ২০২৬


ইন্দ্রজিৎ আইচ
………………………………………..

পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজনের পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালের ২রা ফেব্রুয়ারি । ২০২৬ এ অষ্টম বর্ষে পদার্পণ করল এই নাট্যদল। এই আট বছরে বারোটি প্রযোজনা আছে। সাম্প্রতিক কালের নাটক হলো প্রাক ঐতিহাসিক , হনুমতি পালা , আবছায়ার আলো, সেমসাইড, আমি মদন বলছি, আরো দাও প্রাণ, কাভি আলবিদা না কেহেনা প্রমুখ। আগের নাটকগুলো হলো নানা রঙের দিন, চলো স্কুল চলো, কনে বিভ্রাট, শেষ সংলাপ, পুরকিবাবা ইত্যাদি। এর মধ্যে অনেকগুলো হাসির নাটক আছে।
পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজন গত ২ রা ফেব্রুয়ারি
সোমবার তপন থিয়েটারে আয়োজন করেছিলো একদিনের নাট্টোমেলা।
কলকাতা নাট্যজনের নাট্য মেলা। উদ্বোধন করেন প্রাবন্ধিক রঞ্জন গঙ্গোপাধ্যায় এবং অনীক নাট্য দলের নাট্য নির্দেশক ও অভিনেতা অরূপ রায়। মঞ্চে অতিথি হিসেবে ছিলেন মিউনাস এর কর্ণধার উৎসব দাস, অরিন্দম রায় ঐহিক সৃষ্টি সুখের উল্লাসি নাট্য দলের পরিচালক অরিন্দম রায় ও অভিনেত্রী স্বাতী রায়, নাট্য গবেষক মৃত্তিকা গঙ্গোপাধ্যায় , আলোক শিল্পী বাবলু সরকার, দাদাঠাকুর ইনস্টিটিউশন এন্ড কালচারাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ডঃ অপূর্ব চক্রবর্তী, নাট্য পঞ্জিকা সম্পাদক অনুপ পাল এবং সাঁতারু অমৃতা দাস ।

প্রথম পর্বের অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বের নাট্যমেলার পাঁচটি নাটক মঞ্চস্থ হয়।
প্রথম নাটকটি ছিলো
পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজন প্রযোজিত নাটক
মাইকেল মধুসূদন দত্তের শেষ সংলাপ। নির্দেশনায় ছিলেন জনার্দন বাবাই। এই নাটকে একক অভিনয়ে নজর করেছেন সৌমেন মান্না ।
দ্বিতীয় নাটকটি ছিলো
ঐহিক সৃষ্টি সুখের উল্লাসি প্রযোজিত ছাতা। তৃতীয় নাটক
মঞ্চস্থ হয় পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজন প্রযোজিত
বেতন নিবারক বিছানা।
নাট্যকার শিবরাম চক্রবর্তী
নির্দেশনায় জনার্দন বাবাই
সহ নির্দেশনা সৌমেন মান্না । চতুর্থ নিবেদন ছিলো মিউনাস ( মিতালী উৎসব নাট্য সংস্থা ) প্রযোজিত নাটক শাসকের শিক্ষিত হওয়ার অপেক্ষায় । এই নাটকের নাট্যকার ও নির্দেশক হলেন উৎসব দাস।
এইদিনের শেষ নাটক মঞ্চস্থ হয়
পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজন প্রযোজিত পুড়কি বাবা। নাটক ও নির্দেশনা জনার্দন বাবাই। নৃত্য পরিচালনায় ছিলেন সুইটি প্রামাণিক । সব মিলিয়ে জমে উঠেছিলো একদিনের এই নাট্য মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *