মিউনাস এর আয়োজনে বর্ধমান তেপান্তর নাট্যগ্রামে বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছেমিউনাসের চব্বিশ ঘণ্টা নাট্য উৎসব

মিউনাস এর আয়োজনে বর্ধমান তেপান্তর নাট্যগ্রামে বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে
মিউনাসের চব্বিশ ঘণ্টা নাট্য উৎসব



ইন্দ্রজিৎ আইচ

মিউনাস দীর্ঘ ২৫ বছর ধরে নিয়মিত নাট্যচর্চা করে চলেছে সুনামের সাথে। তাদের নাট্য প্রযোজনায় সব সময়ই একটা সূক্ষ্ম সামাজিক বার্তা থাকে যা দর্শক সমাদৃত হয়। নাট্য প্রযোজনা ছাড়াও মিউনাস আয়োজিত টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব ইতিমধ্যেই নাট্য জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ২০০৭ সালে এমন ব্যতিক্রমী নাট্যোৎসবের সূচনা হয় দলের নাট্যকার, পরিচালক,অভিনেতা সর্বোপরি কর্ণধার উৎসব দাসের মস্তিষ্কপ্রসূত ভাবনা থেকে। এই নাট্যোৎসবটি বিগত বছরগুলোতে কলকাতার তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বছর আলাদা আলাদা ভাবনায় সাজানো হয় এই টানা ২৪ ঘণ্টা নাট্যোৎসব।

থার্ড থিয়েটারের জনক শ্রদ্ধেয় বাদল সরকার। মঞ্চের আধিক্য ও ব্যয়বহুল থিয়েটার ছেড়ে তিনি রাস্তায় মানুষের মাঝে দাঁড়িয়ে মানুষের কথা বলতে চেয়েছেন। বাদল সরকারের থার্ড থিয়েটারের ভাবনাকে মাথায় রেখে এবছর এই নাট্যোৎসবের ভাবনায় আবার নতুনত্ব। ‘বাদল সরকার’ এর জন্ম শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে তপন থিয়েটারের ঘেরা মঞ্চ ছেড়ে বর্ধমানের নাট্যদল এবং আমরা র নিজস্ব থিয়েটার স্পেস তেপান্তর নাট্যগ্রামে অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি বিকেল থেকে ২৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত। এবার বিভিন্ন জেলার ১৯ টি নাট্যদল বাদল সরকারের নাটক নিয়ে এই উৎসবে অংশ নিচ্ছে। বাদল সরকারের হাতে তৈরী নাট্যদল শতাব্দী এই নাট্যোৎসবে অংশ নিচ্ছে। এছাড়াও আছে আয়না, উত্তরপাড়া ব্রাত্যজন, বিসর্গ থিয়েটার, চন্ডিতলা প্রম্পটার,রানাঘাট সৃজক, অ্যাম্ফিথিয়েটারওয়ালা, নান্দীরঙ্গ, অশোকনগর নাট্যমুখ, রবীন্দ্রনগর নাট্যায়ুধ, ব্যারাকপুর স্বজন, বেহালা থার্ডবেল, আনন্দপুর গুজব থিয়েটার,কলকাতা নাট্যজন, কলিকথা, সমতট সংস্কৃতি, অনুভূতি সাংস্কৃতিক সংস্থা, কসবা উত্তরণ এবং অবশ্যই মিউনাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *