উরস মোবারক ও ধর্মীয় জলসা উপলক্ষে ভক্ত অনুরাগীদের সমাগম,গাইসাড়া শরীফে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার রাজনগর ব্লকের গাইসারা শরীফে অবস্থিত সৈয়দ আবুল হোসেন বোখারী তথা দাদা হুজুরের মাজার শরীফ। সেখানে মাজার শরীফ ঘিরে প্রতিবছর মাঘ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হয় উরস মোবারক। উল্লেখ্য গত ১৮ই জুন ২০২২ ইন্তেকাল করেন বীরভূম জেলার গাইসাড়া শরীফের পীরে তরিকাত রাইসুল আবেদিন হজুর সৈয়দ নুরুল হোসেন বোখারী নূর এ মিল্লাত রহমতুল্লাহি ।উনার ও মাজার শরীফ দাদা হুজুরের মাজার শরীফের পাশাপাশি বিরাজমান। সেই হিসেবে উনাদের স্মরণে কয়েক দিন ব্যাপী অনুষ্ঠিত হয় উরস মোবারক সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।গত ৯ ই ফেব্রুয়ারি থেকে শুভসূচনা হয় উরস মোবারকের। সেই উপলক্ষে কোরআন তেলাওয়াত, মাজার শরীফ জিয়ারত,মিলাদ মাহফিল, দোয়া খয়ের,সিন্নি বিতরণ,ধর্মীয় জলসা ইত্যাদির মাধ্যমে কর্মসূচি পালিত হয়। খানকাহ এ বোখারী শরীফের পক্ষ থেকে প্রথমেই মাজার শরীফে চাদর পরশী হওয়ার পর বিভিন্ন গ্রামের পক্ষ থেকেও চাদর চড়ানো হয়। সেই সাথে জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা এমনকি অন্যান্য রাজ্য থেকে ও বহু মুরিদ ভক্তও শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত হন
পিরে তরিকত আওলাদে রাইসুল আবেদীন হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ সাইফুল হোসেন বোখারী গদ্দি নসীন খানকাহ এ বোখারিয়া গাইসারা শরিফ। এছাড়াও ছিলেন সৈয়দ আহমেদ হোসেন বোখারী ওরফে সাদ বাবা।
উল্লেখ্য প্রথম দিন উর্সে বোখারী উপলক্ষে মাজার শরীফে গোসল, সান্দাল চড়ানোর মাধ্যমে শুভসূচনা করা হয়। একান্ত সাক্ষাৎকারে খানকাহ এ বোখারিয়া গাইসাড়া শরীফের গদ্দিনসীন সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী উরস তিন দিন ব্যাপী মিলাদ মেহফিল, কোরআন তেলাওয়াত, দোয়া খয়ের, চাদরপসী এবং ধর্মীয় জলসা সহ বিভিন্ন কর্মসূচির কথা ব্যক্ত করেন।










