ভাতারের রামপুর গুপ্ত বাড়িতে মাঘী পূর্ণিমা উপলক্ষে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ।
এলাকার প্রায়ই এক হাজার মানুষ এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান ।
কর্মসূচি চলল রবিবার চারটে ৫০ মিনিট পর্যন্ত।
দীর্ঘ সাত বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে বিনা বেয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে ভাতারের গুপ্ত পরিবার।
পাশাপাশি এলাকার দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রায় এক হাজার মানুষ ভাতারের বিভিন্ন গ্রাম থেকে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।
বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ঔষধ দেয়া হয় বিনামূল্যে।
গুপ্ত পরিবারের এই উদ্যোগে খুশি ভাতার এলাকার মানুষজন।
স্বাস্থ্য শিবিরে এসে শেখ রফিকুল ইসলাম জানান,
বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বাবুরা ছিলেন এই শিবিরে। এখানে জেনারেল মেডিসিন, চক্ষু বিশেষজ্ঞ অস্থি বিশেষজ্ঞ, গাইনোলজি, নিউরোলজি, সহ নানান ডাক্তারবাবু এসেছিলেন।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।










