এভাবেই মানুষের মধ্যে বেঁচে থাক সততা।
সাধন মন্ডল বাঁকুড়া:—সততা এখনো হারিয়ে যায়নি।সততার নজীর গড়লেন পেশায় টোটো চালক, তালডাংরার বিবড়দা, জামাই পাড়ার বাসিন্দা সঞ্জয় দুলে। শনিবার বিবড়দা বাজারে রাস্তার উপর কুড়িয়ে পাওয়া প্রায় তিরিশ হাজার টাকা রবিবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে প্রকৃত মালিককে খুঁজে বের করে তার হাতে তুলে দিলেন তিনি।
সঞ্জয় দুলে নামে ওই টোটো চালক জানিয়েছেন, টোটো নিয়ে বাড়ি থেকে বিবড়দা বাজারে ঢোকার মুখে রাস্তার উপর একটি মানিপার্স কুড়িয়ে পাই। ওই মানি পার্সের ভীতরে থাকা ২৯ হাজার টাকার কিছু বেশী দেখে প্রকৃত মালিকের খোঁজ করার পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও বিষয়টি জানাই। এমনকি বাজারে ব্যবসায়ীদের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখেও ওই মানি পার্সের মালিকের খোঁজ নেন তিনি। পরে জানা যায় ওই টাকা ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের করুস্থলিয়া গ্রামের বাসিন্দা অনিল হেমব্রম নামে এক ব্যক্তির। রাতেই তাকে খবর দেওয়া হয় বলেও তিনি জানান।
এদিন টাকা ফেরৎ পেয়ে যারপরনাই খুশি অনিল হেমব্রম। ওই টাকা ফেরৎ পাওয়ার আশা তিনি এক প্রকার ছেড়েই দিয়েছিলেন বলে জানান।
টোটো চালক সঞ্জয় দুলের ভূয়সী প্রশংসা করেছেন বিবড়দা অঞ্চল তৃণমূল সভাপতি প্রবীর ঘোষ। তিনি বলেন সততা এখনো হারিয়ে যায়নি তার জ্বলন্ত উদাহরণ আজকের এই ঘটনা।










