সারেঙ্গা ব্লকের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো জামিরা পাড়া গ্রামে
সৌমী মন্ডল বাঁকুড়া:- সারেঙ্গা ব্লকের জামিরা পাড়া গ্রামে গ্রাম্য ষোল আনার সরস্বতী পূজা উপলক্ষে শুধু সরস্বতী নয় তার সাথে পূজিত হন লক্ষীনারায়ণ দুই দাসী। এ বছরের পুজো ১ ২৯তম বর্ষে পদার্পণ করল। জামিরাপাড়া গ্রাম্যষোল আনার পুজো উপ লক্ষে পাঁচ দিন ধরে নানান সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুজো মণ্ডপ প্রাঙ্গনে এই গ্রামের পুজোর বিশেষ উল্লেখযোগ্য দিক হল গ্রামের প্রতিটি বাড়ি থেকে মা লক্ষ্মীকে শোভাযাত্রা সহকারে মন্দির মন্দিরে নিয়ে আসা হয় এবং পূজোর কয়দিন এখানেই সব মূর্তির পুজো হয় আবার পুজো শেষে ঢাক কাঁসর শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে মাকে যে যার বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। মেলা কমিটির সভাপতি সঞ্জয় মাইতি ও সম্পাদক অপূর্ব মাইতি বলেন আমাদের গ্রামের এটি একটি ঐতিহ্যবাহী পুজো । এই পুজোকে কেন্দ্র করে আমাদের গ্রামে কয়েকদিন ধরে সাজো সাজো রব। গ্রামের যে সমস্ত মানুষ বাইরে থাকেন কর্মসূত্রে তারাও এই সময় বাড়িতে হাজির হন আনন্দ উপভোগ করতে।










