রাইপুরের চাঁন্দুডাঙ্গা গ্রামে মহামায়া মন্দির প্রাঙ্গণে পুষ্প মেলা
।
সাধন মন্ডল বাঁকুড়া:-বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ রাইপুর চাঁন্দু ডাঙ্গা গ্রামে মহামায়া ধামে মহামায়া মন্দির প্রাঙ্গনে পুষ্প মেলা র আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা মহামায়া মন্দির তৈরীর মূল উদ্যোক্তা বীরেন্দ্রনাথ ঘোষ, রাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পল্টু রজক সারেঙ্গা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর রাইপুরপঞ্চায়েত সমিতির শান্তি নাথ মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক কালাচাঁদ দত্ত, ধ্রুবলোচন মণ্ডল, সমাজ কর্মী বিশ্বজিৎ ঘোষাল, শক্তি বিশ্বাস। বনমালী বারিক, শ্রীধর চ্যাটার্জী, রথীন্দ্রনাথ দুলে ,তাপস পাল ,তারক রজক, বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী প্রদীপ বিশ্বাস এর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।। শরীরের মধ্যে এখানে উল্লেখ্য এই মহামায়া মন্দির নতুনভাবে নির্মিত হয়েছে যার উচ্চতা ১০৮ ফুট। বাঁকুড়া এত সুদৃশ্য এবং উচ্চ কোন দেবীর মূর্তি নেই একমাত্র এই মন্দিরেই রয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণ চারিদিকে ফুলের সমারোহ না দেখলে মন জুড়িয়ে যায়। মন্দির কমিটির অন্যতম উদ্যোক্তা বীরেন্দ্রনাথ ঘোষ বলেন মন্দিরে কাজ এখনো অনেক বাকি সকলেই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। এখানে উল্লেখ থাকে যে বর্তমানে কুপনের মাধ্যমে দুপুরে অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে










