কলকাতায় কেপিএমজির ট্যাক্স ডেলিভারি সক্ষমতা জোরদার, চালু হল নতুন অফিস

কলকাতায় কেপিএমজির ট্যাক্স ডেলিভারি সক্ষমতা জোরদার, চালু হল নতুন অফিস

কলকাতা, ২১ জানুয়ারি ২০২৬: কেপিএমজি গ্লোবাল সার্ভিসেস ডেলিভারি প্ল্যাটফর্ম (কেজিএসডিপি) কলকাতায় তাদের নতুন ট্যাক্স বিজনেস ইউনিটের অফিসের উদ্বোধনের ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্লোবাল ট্যাক্স ডেলিভারি এবং প্রতিভা বিকাশের ক্ষেত্রে কলকাতাকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেপিএমজির দীর্ঘমেয়াদি অঙ্গীকার আরও স্পষ্ট হয়ে উঠল।

কলকাতায় কেজিএসডিপি-র যাত্রা শুরু হয়েছিল মাত্র ৫০ জন পেশাদারকে নিয়ে। অল্প কয়েক বছরের মধ্যেই সেই টিম বেড়ে দাঁড়িয়েছে ২০০-র বেশি দক্ষ কর্মীতে। এই পেশাদাররা বিশ্বজুড়ে কেপিএমজির ক্লায়েন্টদের জন্য জটিল ও প্রযুক্তি-নির্ভর কর এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদান করছেন। ফিনান্স ও অ্যাকাউন্টিং স্নাতকদের ক্রমবর্ধমান উপস্থিতি কলকাতাকে কর সংক্রান্ত আইনি সমাধান এবং গ্লোবাল মোবিলিটি পরিষেবার একটি উপযুক্ত ও উন্নত গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নতুন এই অফিস তাই শুধু পরিকাঠামোগত সম্প্রসারণ নয়, বরং এই অঞ্চলে কেপিএমজির গভীরতর ও দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রতীক।

নতুন ট্যাক্স অফিসের উদ্বোধন করেন ভাইস চেয়ার – ট্যাক্স কেপিএমজি ইউ-এস রেমা সেরাফি। এই উপলক্ষে উপস্থিত ছিলেন কেপিএমজি গ্লোবাল সার্ভিসেস ডেলিভারি প্ল্যাটফর্ম হেড ও পার্টনার সমীর চাড্ডা, পাশাপাশি কেপিএমজি ইউ-এস, ইউ-কে এবং কেজিএসডিপি-র শীর্ষ নেতৃত্ব।

রেমা সেরাফি, ভাইস চেয়ার – ট্যাক্স কেপিএমজি ইউ-এস, বলেন, “নতুন এই অফিসটি কেজিএস ডেলিভারি প্ল্যাটফর্মের প্রতি আমাদের দীর্ঘকালীন অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে… কলকাতা দেখিয়ে দিচ্ছে কীভাবে কেপিএমজি বিশ্বমানের দক্ষতা, উদ্ভাবন এবং ব্যতিক্রমী প্রতিভাকে একত্র করে আমাদের পেশার ভবিষ্যৎ নির্মাণ করছে।”

কেপিএমজি গ্লোবাল সার্ভিসেস ডেলিভারি প্ল্যাটফর্ম হেড ও পার্টনার সমীর চাড্ডা, বলেন, “আমাদের কাছে কলকাতা উঠে এসেছে স্ট্র্যাটেজিক বৃদ্ধির একটা কেন্দ্র হিসাবে… পাশাপাশি আমরা কর ক্ষেত্রের পেশাদারদের জন্য দারুণ কেরিয়ার সুযোগও তৈরি করছি।”

কলকাতার অন্যতম প্রধান আইটি ও প্রযুক্তি করিডোরে অবস্থিত এই আধুনিক অফিসটি সহযোগিতামূলক কাজের পরিবেশ ও সুস্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নকশা করা হয়েছে, যা দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী বিকাশের প্রতি কেপিএমজির দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *