১১ তম জঙ্গলমহল উৎসব শুরু হল সারেঙ্গা মিশন ময়দানে।
শুভদীপ মন্ডল বাঁকুড়া।
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পরিচালনায় দুই দিনের ১১তম জঙ্গলমহল উৎসব এর সূচনা হলো আজ সারেঙ্গা মিশন ময়দানে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক শংকর নস্কর। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মনোজিৎ কুমার যাদব, উপস্থিত ছিলেন জেলা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডঃ শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সহকারি সভাধিপতি পরিতোষ কিস্কু, এসডিও শুভম মৌর্য, বিডিও তমাল কান্তি সরকার যুগ্ম বিডিও রকি চন্দ্র দাস,বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। জেলা পরিষদ সদস্য সুব্রত মিশ্র,বাঁকুড়া জেলা তথ্য আধিকারিক গনেশ হাঁসদা,সারেঙ্গা পঞ্চায়েত সমিতি সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সহ এলাকার বিশিষ্ট মানুষজন আদিবাসী মাঝি পরগনা বাবা গন। এদিন মঞ্চে বেশ কিছু পরিষেবা প্রদান করা হয় যেমন জয় জোহার প্রকল্পের পেনশন ,জাতিগত শংসা পত্র প্রদান , সাইকেল প্রদান ,ধামসা মাদল প্রদান, তফসিলি বন্ধু চেক প্রদান, বাংলার বাড়ি প্রকল্পের চেক প্রদান মুরগি বাচ্চা প্রদান সবুজ শ্রী ও আদিবাসী মহিলাদের স্ব-স্বাসক্তিকরণ যোজনা টাকা প্রদান ইত্যাদি। এই মেলা চলবে আগামী কাল পর্যন্ত মেলায় আদিবাসী সংস্কৃতি নৃত্য প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান রয়েছে। মেলায় ২৫ টি স্টল রয়েছে। বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক শংকর নস্কর বলেন এলাকার উন্নয়নে সরকার বদ্ধপরিকর আপনাদের এলাকায় যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে তা আমাদের দপ্তরে জানান দরখাস্ত করুন তাতে স্থানীয় বিধায়কের বা অন্যান্য আধিকারিকদের সম্মতি যেন থাকে তাহলেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আগামী দিনে সেই সমস্ত কাজ গুলি করবার চেষ্টা করবে। বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী আদিবাসী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই ধরনের নানান উৎসবের আয়োজন করে থাকেন। এটি তার অন্যতম উৎসব এই উৎসবে মূলত আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে।










