বাঁকুড়াতে অনুষ্ঠিত হলো ইন্টার কলেজ স্টেট স্পোর্টস এন্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫ -২৬
সৌমী মন্ডল বাঁকুড়া:–পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সহায়তায় বাঁকুড়া সম্মিলনী কলেজের উদ্যোগে, দুই দিনের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস এন্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৬ বাঁকুড়া জেলার ১৩ টি কলেজকে নিয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজে মাঠে ও বাঁকুড়ার সম্মিলনী কলেজ সংহতি হোস্টেল মাঠে দুই দিনের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল রবিবার। শনিবার খ্রিষ্টান কলেজের মাঠে চারটি খেলা ও সংহতি হোস্টেল মাঠে পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। রবিবার সম্মিলনী কলেজ সংহতি হোস্টেল মাঠে দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা নিয়ে মোট তিনটি খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাতে মুখোমুখি হয় সারেঙ্গার পন্ডিত রঘুনাথ মুর্মু মহাবিদ্যালয় পি. মোড় ও বাঁকুড়া সম্মিলনী কলেজ। নির্ধারিত সময় খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়, টাইবেকারে চার দুই গোলে জয়লাভ করে সেরা শিরোপা অর্জন করে পন্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়,তার সাথে সাথে জয়ী দল স্টেট লেভেলের খেলাতে যোগ্যতা অর্জন করলো। ফাইনাল খেলাটিতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের ডিফেন্ডার দীপ হাঁসদা। এ দিনের ফাইনাল খেলাতে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা সংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া জেলা সরকারি অবজারভার ডক্টর অতনু দাস। বর্ষীয়ান প্রাক্তন ফুটবলার শিবনাথ ব্যানার্জি। ডক্টর সৌমাল রায়। সম্মিলনী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক ডক্টর স্বপন মুখোপাধ্যায় ও অন্যান্য অতিথিবৃন্দ। ফাইনাল খেলা পরিচালনা করেন নিলু ধক সহকারি রেফারির ভূমিকায় ছিলেন অভিজিৎ ঘটক ও স্বরূপ ধক চতুর্থ রেফারির ভূমিকায় ছিলেন রাজেশ চট্টরাজ এ ছাড়া সেমিফাইনাল খেলা পরিচালনা করেন হেমন্ত নিয়োগী ও আরেকটি সেমিফাইনাল খেলা পরিচালনা করেন অভিজিৎ ঘটক এ ছাড়া সহকারী রেফারি ভূমিকায় ছিলেন পূর্ণেন্দু নন্দী। জয়ী ও বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ অতিথিবৃন্দ। খেলাকে কেন্দ্র করে খেলাপ্রেমী মানুষদের ভিড় ছিল লক্ষণীয়।










