বই মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান

বই মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সিউড়ি ইরিগেশন কলোনী মাঠে অনুষ্ঠিত বইমেলা প্রাঙ্গণে সিউড়ি সহ সংলগ্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে অঙ্কন, তাৎক্ষণিক বক্তৃতা, নাটক, যোগব্যায়ামের প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য ১৪ তারিখ থেকে পৃথক পৃথক ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১৮ ই জানুয়ারি রবিবার প্রতিযোগিতার বিভাগ অনুযায়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। বিজয়ীদের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জজ আরতি শর্মা রায়, বীরভূম জেলা এডিজে শর্মিষ্ঠা ঘোষ, বীরভূম জেলা এডিজে সর্বানি মল্লিক, বীরভূম জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, ডিএসপি ডিএনটি কুনাল মুখার্জি, অধিকার মিত্র মোহাম্মদ রফিক প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *