সুকান্ত জন্ম শতবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানাধিকারীদের পুরস্কার প্রদান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। সেরূপ বীরভূম জেলা সুকান্ত জন্ম শতবার্ষিকী কমিটির উদ্যোগে গত ১৬ ই আগস্ট থেকে বর্ষ ব্যাপী সুকান্ত জন্ম শতবর্ষের উৎসবের শুভ সূচনা হয়। সেই মোতাবেক বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় স্থানাধিকারীদের নিয়ে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার সিউড়ী বিদ্যাসাগর কলেজে। জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন বিচারপতি
বিপিন কুমার মুখার্জি, সংগঠনের সম্পাদক তড়িৎ কুমার ভাদুড়ি, অধ্যাপক তপন গোস্বামী, অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অধ্যাপক শুভেন্দু ঘোষ, অধ্যাপক গোপীনাথ চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই কে মুগ্ধ করে সংগীত পরিবেশন করেন সুপ্রিয়া ঘোষাল, সুকান্তের গানে নৃত্য পরিবেশন করেন মেঘা মুখার্জি
আবৃত্তিতে ছিলেন কোয়েল রায়।উদযাপন কমিটির পক্ষে জানানো হয় জেলা পর্যায়ে যারা প্রথম স্থান অধিকার করেছেন বিভিন্ন বিষয়ে তাঁরা রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। উল্লেখ্য আগামী ১৫ইআগষ্ট২০২৬ পর্যন্ত সুকান্ত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান হবে বলে সংগঠনের সম্পাদক জানান।










