উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় বাঁকুড়া জেলা সম্মেলন।
সাধন মন্ডল বাঁকুড়া:—ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো আজ বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে।
মোট ৪৫ টা সার্কেল এর শিক্ষক শিক্ষিকারা এই দিনের সম্মেলনে অংশগ্রহণ করেছিল। সর্বোচ্চ সদস্য সংখ্যার দিক থেকে প্রথম হয়েছে গঙ্গাজলঘাটি সার্কেল। প্রাথমিক শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষায় এই সংগঠনের একটি মেডিকেল পলিসি চালু আছে তার নাম অভয়। শিক্ষকদের দায় দায়িত্ব ও পেশাগত বিষয় নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বিশদ আলোচনা করেন।সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ, রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ, রাজ্য সহ-সম্পাদক চন্দন চ্যাটার্জী, রাজ্য সহ-সভাপতি নির্ঝর কুন্ডু, এছাড়া রাজ্য কমিটি ও রাজ্য গভর্নিং বডির সদস্য সদস্যাবৃন্দ। সম্মেলনে পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি তৈরি হয়। সর্বসম্মতিক্রমে বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী অরিন্দম মন্ডল, এবং সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী শক্তিপদ দত্ত, কোষাধ্যক্ষ সুমন্ত ঘোষাল। এখানে উল্লেখ্য ৪৫ টি সার্কেলের ১২০০রবেশি প্রতিনিধি এদিনের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।










