রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে শুভ সূচনা হলো পৌষ উৎসব ও পৌষ মেলা

রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে শুভ সূচনা হলো পৌষ উৎসব ও পৌষ মেলা

বীরভূম, তথাগত চক্রবর্তী,সাত ই পৌষ শান্তিনিকেতনে বিশ্বভারতীতে বৈতালিক, ব্রহ্ম উপাসনা ও আম্রকুঞ্জে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুভ সূচনা হলো রবীন্দ্র স্মৃতি বিজড়িত পৌষ উৎসব ও পৌষ মেলার। উৎসবের শুভ সূচনা করেন বিশ্বভারতীর উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ আধিকারিক, জেলা সমাহর্তা, জেলা সভাধিপতি সহ আরো অনান্যরা। এবারে ছদিন ধরে চলবে এই পৌষ মেলা। পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম কঠোর নজরদারির পাশাপাশি বিভিন্ন ব্যবস্থাপনা। উপাচার্য জানান রাজ্য প্রশাসন সবদিক দিয়ে সাহায্য করেছেন। পরিবেশ বান্ধবের নির্দেশে মেলায় প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এবং পরিবেশ সংক্রান্ত যেসব আইন আছে সেগুলো সকলে মেনে চলুন। দূরদূরান্ত থেকে হাতের তৈরি বিভিন্ন ধরনের পসরা নিয়ে নিয়ে হাজির হয়েছেন বহু ব্যাবসিক ও হস্তশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *