রাইপুর সবুজ সংঘ মাঠে আদিবাসী ভাষা বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান
। সাধন মন্ডল বাঁকুড়া:—ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট এসোসিয়েশন রাইপুরের উদ্যোগে আজ থেকে শুরু হল দুই দিনের আদিবাসী ভাষা বিজয় দিবস উৎসব। রাইপুর সবুজ সংঘ ফুটবল ময়দানে দুই দিনের এই বিজয় উৎসব আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলো। সূচনায় স্থানীয় কামারডিহা রসিকা মাডওয়া আদিবাসী নৃত্যগোষ্ঠী মাঠে নৃত্য প্রদর্শন করেন। অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ মুরমু বলেন আমরা গর্বিত যে আমাদের আদিবাসী ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। আজ থেকে ২৩ বছর আগে আমরা এই স্বীকৃতি পেয়েছি। আমরা গর্বের সাথে তাই এই বিজয় দিবস উদযাপন করে থাকি। বাইশে ডিসেম্বর আমাদের সেই গর্বের দিন তাহলেও আমরা একুশে ডিসেম্বর থেকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে চলেছি কয়েক বছর ধরে এই ফুটবল মাঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশটি বিপণন কেন্দ্র রয়েছে আমাদের এই মেলা প্রাঙ্গণে। দুইদিন ধরে চলবে আমাদের এই মেলা। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। আগামীকাল বাইশে ডিসেম্বর আদিবাসী মনীষীদের ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। আদিবাসী ভাষা বিজয় দিবস নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্য তুলে ধরবেন। কমিটির অন্যতম সদস্য অর্ক মান্ডি বলেন এই দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় দিন এই উপলক্ষে আমরা দুদিনের নানান অনুষ্ঠান রেখেছি মেলায় আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে। আমাদের এই বিজয় দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, শিক্ষার উন্নয়নে সাঁওতালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ও রক্তদান শিবির হয়ে থাকে। এলাকার আদিবাসী জনগোষ্ঠীর সহযোগিতা ছাড়াও প্রশাসন, পঞ্চায়েত , পুলিশ সহ সকলের সার্বিক সহযোগিতা পেয়ে থাকি।










