দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা।
সৌমী মন্ডল বাঁকুড়া, :—আজ রবিবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় এই পরীক্ষা হচ্ছে বলে জানানো হয়েছে। মূলত উৎকল ব্রাহ্মণ সোসাইটির যে সমস্ত ছাত্র-ছাত্রীরা চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে পড়াশোনা করে তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে উৎকল ব্রাহ্মণ সোসাইটির কর্মকর্তা তথা বিশিষ্ট শিক্ষাবিদ সারেঙ্গা পিটিটিআই এর প্রাক্তন অধ্যক্ষ সাধন মহান্তি। তিনি বলেন মূলত এই সোসাইটির ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মান যাচাই এবং তাদের মধ্যে যারা বিশেষ স্থান অধিকার করবে তাদের পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা এবং আগামী দিনে পড়াশুনার ক্ষেত্রে তাদের পাশে থাকার উদ্দেশ্য নিয়ে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে । জানা যায় সারেঙ্গা ব্লকের সারেঙ্গা মহাত্মা জি স্মৃতি বিদ্যাপীঠ ও নেতুরপুর প্রাথমিক বিদ্যালয় ও রাইপুর ব্লকের রাইপুর উচ্চ বিদ্যালয় মঠগোদা উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা হলো ।
