উৎসবের মরশুমে মুখের স্বাস্থ্য ভালো রাখার বিষয়ে ডাঃ সোনিয়া দত্তের পরামর্শ
কলকাতা, ৩১ অক্টোবর ২০২৬: দেশজুড়ে বাড়িতে বাড়িতে যখন দীপাবলির বার্ষিক পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রস্তুতি চলছে, তখন মানুষ ব্যস্ত বাড়ির অবহেলিত কোণগুলি থেকে ধুলো পরিষ্কার করা, আলমারি গুছিয়ে রাখা, ঘর সাজানো এবং পরিবার ও বন্ধুদের স্বাগত জানানোর প্রস্তুতিতে। এই প্রস্তুতিগুলি যেমন বাড়িতে পরিচ্ছন্ন ও উৎসবের আমেজ তৈরি করতে সাহায্য করে, তেমনই দন্ত বিশেষজ্ঞদের মতে, এই সময়ে আরও এক ধরনের পরিচ্ছন্নতার দিকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর তা হল মুখের স্বাস্থ্যবিধি বা ওরাল হাইজিনের ভালো অভ্যাস বজায় রাখা।
উৎসবের মরশুমে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এমন অনেক পরিবর্তন আসে, যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না। ব্যস্ত সময়সূচি, ঘন ঘন সামাজিক জমায়েত, রাত জেগে উদযাপন এবং মিষ্টি ও স্ন্যাকস খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার ফলে অনেক সময় দাঁতের যত্নের নিয়মিত অভ্যাসে ব্যাঘাত ঘটে। তবে মুখের স্বাস্থ্য ভালো রাখার মূল ভিত্তি হল নিয়মিত যত্ন। প্রতিদিনের পরিচর্যায় সামান্য অবহেলাও দীর্ঘমেয়াদে দাঁতের বিভিন্ন সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
দন্ত বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনই দাঁতের উপর প্লাক বা ব্যাকটেরিয়ার স্তর তৈরি হয়। সঠিকভাবে নিয়মিত ব্রাশ করে এই স্তর পরিষ্কার না করলে দাঁতের ক্ষয়, মাড়ির সমস্যা এবং মুখের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। উৎসবের মরশুমে এই ঝুঁকি আরও বেড়ে যায়, বিশেষ করে যখন মিষ্টি খাবার ও পানীয় স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে খাওয়া হয়।
আমরা যেমন সারা বছরে মাত্র একবার বাড়ি পরিষ্কার করি না, তেমনই দাঁতের যত্নও শুধু মাঝেমধ্যে নিলে চলে না, এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা। দিনে দু’বার ব্রাশ করা, দাঁতের ফাঁক পরিষ্কার রাখা, ঘন ঘন মিষ্টি খাওয়ার অভ্যাস কমানো এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখা, এগুলি সহজ অথচ কার্যকর কিছু অভ্যাস, যা উৎসবের মরশুমজুড়ে মুখের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে।
বিশেষজ্ঞরা কার্যকর দৈনন্দিন ওরাল কেয়ার রুটিনের অংশ হিসেবে একটি নির্ভরযোগ্য টুথপেস্ট বেছে নেওয়ার গুরুত্বের উপরও জোর দেন। ডাবর রেড পেস্ট-এ রয়েছে আয়ুর্বেদিক উপাদানের গুণাবলি যেমন লবঙ্গের তেল যা ঐতিহ্যগতভাবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার এবং দাঁতের অস্বস্তি কমাতে সাহায্য করার জন্য পরিচিত; তিমুর বীজ যা দাঁত ও মাড়ি মজবুত করতে সাহায্য করে; এবং পুদিনা সত্ত্ব যা দীর্ঘক্ষণ সতেজ অনুভূতি বজায় রাখে। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন-এর সিল অফ অ্যাকসেপ্টেন্স দ্বারা স্বীকৃত এই টুথপেস্টটি প্রতিদিনের মুখের স্বাস্থ্যবিধি বজায় রাখার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে পারে, বিশেষ করে উৎসবের ব্যস্ত সময়ে।
দীপাবলিকে সামনে রেখে পরিবারগুলি যখন নিজেদের ঘরবাড়ি সাজিয়ে তুলছে এবং আনন্দ ও উদযাপনের মধ্য দিয়ে উৎসবকে স্বাগত জানাচ্ছে, তখন দন্ত চিকিৎসকরা সকলকে নিজেদের মুখের স্বাস্থ্যের প্রতিও একই রকম যত্ন ও মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। কারণ, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো বাড়ির সৌন্দর্য হয়তো একটি উৎসবের মরশুম পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার ভালো অভ্যাস সারা বছর হাসিকে উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করতে পারে।
