উন্নয়নের পাঁচালীর প্রচার শুরু জামালপুরে

উন্নয়নের পাঁচালীর প্রচার শুরু জামালপুরে

সেখ সামসুদ্দিন,

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ১৫ বছর যে উন্নয়ন করেছে তারই প্রচারের জন্য যে ব্যবস্থা করেছেন সেটা হলো উন্নয়নের পাঁচালী। যেটা নিয়ে গান বাঁধাও হয়েছে। গত কাল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নজরুল মঞ্চে সভা করে এই উন্নয়নের পাঁচালীর প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ১৩ টি অঞ্চলে উন্নয়নের পাঁচালী প্রচারের জন্য সুসজ্জিত ১৩ টি ট্যাবলো (টো টো) উদ্বোধন করা হয় আজ। উদ্বোধন করেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সমস্ত অঞ্চল সভাপতি ও নেতৃত্ব। মেহেমুদ খাঁন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দেবেন তাঁরা সেভাবেই চলবেন। ১৫ বছরের তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। রাজ্যের মানুষের জন্য কী করেন নি আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রুপশ্রী, পথশ্রী, রাস্তাশ্রী, সবুজসাথি, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শস্যবীমা, সহ একাধিক প্রকল্প মানুষের জন্য করেছেন যার সুফল পাচ্ছে রাজ্যের আপামর মানুষ। সাধারণ মানুষ নিশ্চিত ভাবেই এগুলো জানেন। মুখ্যমন্ত্রীর কাজই মুখ্যমন্ত্রীর প্রচার। তা সত্ত্বেও দলীয় নির্দেশে আজ থেকে ১৩ টি অঞ্চলে উন্নয়নের পাঁচালীর প্রচার শুরুর জন্য ১৩ টি বিশেষ সুসজ্জিত টো টো র উদ্বোধন করা হয়। এই প্রচারের মাধ্যমে সরকারের সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *