ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করাও অত্যন্ত জরুরি- মৌলানা আনিসুর রহমান

ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করাও অত্যন্ত জরুরি- মৌলানা আনিসুর রহমান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম​শুধু ধর্মীয় শিক্ষায় আবদ্ধ না থেকে পাশ্চাত্য শিক্ষায় ও এগিয়ে যেতে হবে। এই মাদ্রাসার পাঠরত পড়ুয়াদের মধ্যে থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়ে উঠুক। সেই সমস্ত কথাকে সামনে রেখে শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনে পথ চলা শুরু হলো বুধবার বীরভূমের দুবরাজপুর ব্লকের যাত্রা গ্রামে অবস্থিত মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদানী শান্তি মিশনের । এদিন ফিতে কেটে নবনির্মিত কম্পিউটার ক্লাসের উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া মাদানী শান্তি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান সাহেব। এছাড়াও ছিলেন মাদ্রাসার কার্যকরী সভাপতি মাওলানা আব্দুর রহমান সাহেব, পরিচালন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শেখ সালাউদ্দিন, মাওলানা জামশেদ, মাওলানা ফজলুল হক সহ অন্যান্য আলেম-ওলামায়েগন। উল্লেখ্য, আধুনিক শিক্ষাব্যবস্থায় মাদ্রাসার শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জামিয়া ইসলামিয়া মাদানী শান্তি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান সাহেব বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করা আজকের যুগে অত্যন্ত জরুরি। এই কম্পিউটার ক্লাস মাদ্রাসার ছাত্রদের জন্য জ্ঞানার্জনের এক নতুন জানালা খুলে দেবে, যা তাদের ভবিষ্যতের পথে সহায়ক হবে।” মাদ্রাসার পড়ুয়াদের জ্ঞানার্জনের জন্য আজকে ১০ টি কম্পিউটার প্রদান করা হলো। আগামী দিনে আরো ১০টি কম্পিউটার দেওয়া হবে। উল্লেখ্য মাদ্রাসার পড়ুয়াদের পাশাপাশি পার্শ্ববর্তী হাইস্কুলের পড়ুয়াদের ও বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। সেই সাথে সাথেই ধর্মীয় শিক্ষা তথা প্রতিটি মানুষের জন্য সর্বধর্ম শিক্ষা বাবা মা ও গুরুজনদের প্রয়োজনীয়তার গুরুত্ব তিরিশ মিনিট করে দীক্ষা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *