মেমারি কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন
সেখ সামসুদ্দিন, ১৬ ডিসেম্বরঃ মেমারি কলেজের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বিধায়ক তহবিলে নির্মিত ক্লাস রুমের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা গোলপার্কের রামকৃষ্ণ ইনস্টিটিউট রিসার্চ সেন্টারের মহারাজ বেদস্বরূপানন্দ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, প্রাক্তন অধ্যক্ষ নন্দলাল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্মার্ট ক্লাসরুমটি ১৫ লক্ষাধিক টাকা ব্যয়ে সাজানো হয়। ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে চরিত্র গঠন ও মূল্যবোধ বিষয়ক মনোজ্ঞ আলোচনা করেন মহারাজ।










