শীতলগ্রামে মন্দিরের প্রণামী বাক্স চুড়ির ঘটনার তদন্তে এসে গ্রামে চোলাই মদের ভাটি নষ্ট করলেন পুলিশ।
নলহাটি, তথাগত চক্রবর্তী, শিব মন্দিরের দুটি প্রণামী বাক্স চুড়ি ঘটনয়, চাঞ্চল্য ছরালো বীরভূমের নলহাটির শীতলগ্রামে। গতকাল সোমবার রাতের অন্ধকারে কে বা কারা একটি প্রণামী বাক্স মন্দিরের পাশে ঝোপে নিয়ে গিয়ে ভেঙে ফেলে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় আর একটি আর একটু দুরে অক্ষত অবস্থায় পরে থাকতে দেখে ও উদ্ধার করে।প্রণামী বাক্স দুটি শীব মন্দিরের বাইরে থাকতো।সকালবেলা গ্রামবাসীরা মন্দির চত্বরে আসলেই দেখতে পাই বাক্স দুটি নেই। খবর ছড়াতেই গ্রামের মানুষ মন্দির চত্বরে ভিড় জমান। ঘটনায় খবর দেয়া হয় নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশকে। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় পুলিশ পৌঁছালেই এলাকাবাসীরা সকলে পুলিশকে জানাই অবিলম্বে গ্রাম থেকে মদ, গাঁজার বিক্রি ও আসর ভাঙতে হবে। দীর্ঘদিন ধরেই শীতলগ্রামে চোলাই মদ তৈরি হয়। অনেকবার গ্রামের মহিলারা প্রতিবাদ করে ভেঙে দেন। মাঝেমধ্যে পুলিশো অভিযান চালিয়ে ভেঙে দিতেন ও ধরপাকড় করতেন। কয়েকদিন যেতে না যেতেই ফের শুরু হয় ওই চোলায় মদের রমরমা ব্যবসা।এর কারণে বিভিন্ন এলাকা থেকে লোক এসে ভিড় করে গ্রামে। এলাকাবাসীদের দাবি মত মন্দিরের চুড়ির ঘটনার পর লোহাপুর ক্যাম্পের পুলিশ গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকটি চোলাই মদের ভাটি ভেঙে দেন ,তৈরীর সামগ্রী নষ্ট করে দেন ও এসব কাজ করতে নিষেধ করেন। অপরদিকে চুড়ির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত পুলিশের চোলায় মদের বিরুদ্ধে অভিযানে দ্রুত এ্যাক্সেন নেওয়ায় খুশি এলাকাবাসীরা। পুলিশের এই অভিযান চলতেই থাকবে বলে মানা যায়।
