হাসপাতালে বিশ্রামাগার ও বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি উদ্বোধন

হাসপাতালে বিশ্রামাগার ও বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ১২ মার্চঃ মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি গ্রামীণ হাসপাতালে ১০০ বেডের নতুন বিল্ডিংয়ের সামনে রোগীর পরিবারের জন্য নির্মিত বিশ্রাম কক্ষের উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিশ্রামাগারের সামনে ডাঃ বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি হাসপাতালের বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মীবৃন্দ। হাসপাতালে কর্তৃপক্ষ এই বিশ্রামাগার নির্মাণের জন্য জায়গা দেওয়ার জন্য চেয়ারম্যান ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *