স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঝি মুর্মুর মূর্তি উন্মোচন
সেখ সামসুদ্দিন,
স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা বাবা তিলকা মাঝি মুর্মুর ৩৪৩ তম জন্ম দিবস উদযাপন ও পূর্ণবয়ব মূর্তি উন্মোচন করা হয়। জৌগ্রাম শীতলা মায়ের তলায় জৌগ্রাম অঞ্চল পীর কমিটির পরিচালনায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী প্রফেসর, শল্যচিকিৎসক তথা বিশিষ্ট সমাজসেবী ডাঃ সুশীল মুর্মু, সমাজসেবী তারকনাথ সাহা, ভারত জাকাত মাঝি পারগানা মহলে পতন যগ পারগানা রাজেন্দ্র নাথ মুর্মু, মুলুক মাঝি বাবা মঙ্গল সরেন, মাঝি হপন ও সমাজসেবী তারাপদ মান্ডি, পূর্ব বর্ধমান দক্ষিণ তল্লাট পারগানা সত্যনারায়ণ মুর্মু, জামালপুর মারাংবুরু ঘাটের নায়েক বাবা সময় মুরমু, সহ তেন সুসৌরিয় জামালপুর মারাংবুরু ঘাট বুনো সরেন, হুগলি জেলা পারগানা গনেশ হাঁসদা, সমাজসেবী তারকনাথ টুডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রানাপাড়ার মোড় থেকে উদ্বোধক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে আদিবাসী নৃত্য সহযোগে জৌগ্রাম শিবতলায় নিয়ে আসা হয়। সেখানে আদিবাসী রীতিতে পা ধুয়ে মুছে প্রাথমিক বরনের পর মঞ্চে তাদের উত্তরীয়, পুষ্পস্তবক, ব্যাচ দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পরে জাতীয় পতাকা ও আদিবাসী সমাজের পতাকা উত্তোলন করে ফিতে কেটে, ফলক উন্মোচন ও মূর্তি উন্মোচন করেন উদ্বোধক ডাঃ সুশীল মুর্মু, সহযোগিতা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আদিবাসী সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন আদিবাসী সম্প্রদায়ের শিশু ও বৃদ্ধরা। মঞ্চে বক্তব্য রাখেন অতিথিবর্গ। উদ্বোধক জানান এই তিলকা মাঝির মূর্তি স্থাপনের মাধ্যমে আদিবাসী সমাজ সহ সকল মানুষের কাছে এই বীরের অবদান তুলে ধরা চেষ্টা ও নবীন প্রজন্মের কাছে তিলকা মাঝির পরিচয় জানাতে এই উদ্যোগ। আয়োজকদের পক্ষে জানান প্রায় ষাট হাজার টাকা ব্যয়ে এই মূর্তি স্থাপন করা হয়েছে এবং আয়োজক ছিলেন মাঝি বাবা মঙ্গল সরেন, সত্যনারায়ণ মুরমু, ভারত জাকাত মাঝি মাডোয়া, পূর্ব বর্ধমান ও জৌগ্রাম অঞ্চল পীর কমিটি, জৌগ্রাম মাঝি বাবারা ও গ্রামবাসীগণ।










