সোমেন বোসের দ্বিতীয় চিত্র প্রদর্শনী অনবদ্য

সোমেন বোসের দ্বিতীয় চিত্র প্রদর্শনী অনবদ্য


দীপঙ্কর সমাদ্দার:কলেজ স্কোয়ার এ ডিরোজিও আর্ট গ্যালারিতে উদ্বোধন হলো প্রখ্যাত চিত্রশিল্পী সোমেন বোসের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। স্বনামধন্য চিত্রশিল্পীরা সোমেন বোস এর এই প্রদর্শনী উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী নারায়ন দাস, চিত্র ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত, চিত্রশিল্পী অভিরন চ্যাটার্জি, চিত্রশিল্পী সোমনাথ দাস, চিত্রশিল্পী মিহির কয়াল, চিত্রশিল্পী অনির্বাণ শেঠ, চিত্রশিল্পী কৌশিক সরকার সহ অন্যান্য আরো কিছু চিত্রশিল্পীরা। বিকেল তিনটা থেকে শিল্প ভাবনা চিত্র শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছোটদের নিয়ে পেন্সিল অঙ্কন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় প্রখ্যাত চিত্রশিল্পী সুদীপ্ত ভট্টাচার্যের তত্ত্বাবধানে। ডিরোজিও আর্ট গ্যালারির পক্ষ থেকে প্রত্যেক শিশুদের ক্রিসমাস উপহার দেওয়া হয় ও একটি ট্রাঙ্ক টুইস্টার এর আয়োজন করা হয়। এ ব্যাপারে আর্ট গ্যালারির কর্ণধার সুদীপ্ত ঘোষ জানালেন ক্রিসমাস উৎসব উপলক্ষে আমরা এই আয়োজনটা করলাম।সৌমেন বোসের প্রত্যেকটা ছবি অসাধারণ রঙের বুনটে আঁকা যা কল্পনার জগতে ভাসিয়ে তুলছে মানুষকে। ২৯ শে ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এক কথায় সমগ্র অনুষ্ঠানটি অনবদ্য এবং সোমেন বোসের প্রত্যেকটা আঁকা ছবি প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *