সাত সকালেই বাঘের আতঙ্ক সিমলাপালের রায়বাঁধ এলাকায়

সাত সকালেই বাঘের আতঙ্ক সিমলাপালের রায়বাঁধ এলাকায়


সাধন মন্ডল বাঁকুড়া:–অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সিমলাপালের বন দুবরাজপুর সংলগ্ন রায়বাঁধ এলাকায়। ওই এলাকার ঘাঘরি বাঁধ সংলগ্ন চাষের জমিতে ওই অজানা জন্তুটির দেখা মিলেছে বলে স্থানীয়দের একাংশের দাবি। এমনকি ওই অজানা জন্তু ইতিমধ্যে একটি ছাগলও খেয়ে ফেলেছে বলে খবর। ঘাঘরি বাঁধ এলাকায় একটি ছাগলের দেহাবশষের সন্ধান মিলেছে বলেও স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে।

বন দপ্তরের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা না হলেও দুবরাজপুর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত পালের দাবি, ওই অজানা জন্তুটি আদতে চিতাবাঘই ছিল। জমিতে চাষের কাজ করার সময় তিনি একদিকে যেমন তা নিজের চোখে দেখেছেন, তেমনই ওই চিতা তাকে আক্রমণের চেষ্টা করেছিল বলেও তিনি দাবি করেন। এখানে উল্লেখ্য গত বছরও এই সময় অজানা জন্তুর পায়ের ছাপ মিলেছিল পিরোর গাড়ি এলাকার জঙ্গলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *