সচেতনতা বাড়াতে স্বয়ংসিদ্ধা ও সাইবার ক্রাইম।
প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান।
এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় নেহেরু বিদ্যামন্দির হাই স্কুলে স্বয়ংসিদ্ধা এবং সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হলো।
এই বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী রায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। মূলত এই কর্মসূচি থেকে নিজেদেরকে কি করে সুরক্ষিত রাখবে ছাত্র-ছাত্রীরা এবং বিপদ এসে পড়লে তারা কি করবে কোথায় যোগাযোগ করবে পাশাপাশি না বলতে শিখতে হবে এবং ফোনের ব্যবহার কিভাবে করবে কতটা ভালো কতটা খারাপ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে মহিলা থানার পুলিশ অফিসাররা এবং সাইবার ক্রাইম অফিসার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা থানার সাব ইন্সপেক্টর আত্রেয়ী মুখার্জি এবং মধুমিতা কুন্ডু , সাইবার ক্রাইমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফাল্গুনী পাল এবং সাইবার ক্রাইমের প্রশান্ত দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ রাজদেব এবং বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
এদিন এই সচেতনতামূলক বিষয় থেকে খোলামেলাভাবে আলোচনা করা হয় ছাত্র-ছাত্রীদের সঙ্গে। তাদের সমস্যার জানানোর কথা বলা হয়।










