শেষ হলো মাধ্যমিক পরীক্ষা রাইপুরে উচ্ছাস পরীক্ষার্থীদের।

শেষ হলো মাধ্যমিক পরীক্ষা রাইপুরে উচ্ছাস পরীক্ষার্থীদের।


সাধন মন্ডল বাঁকুড়া:–
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ নির্বিঘ্নে শেষ হলো ।আগামী কাল ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা রয়েছে । ছাত্র-ছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ করলেন আজকে পরীক্ষা শেষে পরীক্ষা হল থেকে বেরিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায় হাসিখুশিতে তারা পরীক্ষার সেন্টার ছেড়ে উদ্বেগে থাকা অভিভাবকদের কাছে হাসিমুখে ফিরে আসে। তারা বলতে থাকে পরীক্ষা খুব ভালো হয়েছে আমরা খুশি। ফল ভালো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ গড় রাইপুর উচ্চ বিদ্যালয় সেন্টারে দেখা যায় পুলিশের তৎপরতা। বিগত দিনে জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীরা বিভিন্নভাবে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে সেজন্য সারা জেলা জুড়ে পরীক্ষা সেন্টারগুলিতে পুলিশ ছিলেন সদা সতর্ক। প্রতিটি সেন্টারে প্রায় প্রতিটি রুমে পুলিশ বিশেষ নজর রেখেছিলেন। সেন্টারগুলিতে বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন সেন্টারে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের আগে সেন্টার থেকে বেরিয়ে যেতে বলা হয় পরে ছেলেদের ছাড়া হয়। পরীক্ষার্থী সুতপা ডাঙ্গর ,বিকাশ দুলে,তানিয়া মন্ডল, পায়েল মন্ডলরা বলে জীবনের একটি বড় পরীক্ষা সুষ্ঠুভাবে দিয়ে বের হলাম। খুব খুশি লাগছে। পরীক্ষা সুন্দর হয়েছে ফল ভালো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই শুধুমাত্র আজকের দিনটি ও আগামীকাল একটু বিশ্রাম নেব তারপর থেকে আবার পড়াশোনা শুরু করব আগামী দিনের লক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *