শিশু এবং মহিলা পাচার সম্পর্কে সচেতন স্বয়ংসিদ্ধায়
প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান।
এদিন পূর্ব বর্ধমানের উদয়পল্লী শিক্ষানিকেতনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বর্তমান পরিস্থিতিতে সতর্ক করার জন্য এবং সচেতন করার জন্য জেলা পুলিশের মহিলা থানার পক্ষ থেকে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।
এদিনের কর্মসূচিতে বর্ধমান মহিলা থানার পুলিশ অফিসার মধুমিতা কুন্ডু এবং আলপনা মুখার্জি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পক্স আইন সম্পর্কে, নাবালিকা বিবাহ সম্পর্কে কি আইন আছে এবং পরিণতি কি হতে পারে, গুড টাচ ব্যাড টাচ, মানব পাচার সম্পর্কে সচেতন করেন।
এ বিষয়ে সাব ইন্সপেক্টর মধুমিতা কুন্ডু জানান, কোনদিন যদি সমস্যায় তারা পড়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবশ্যই যেন জানায় অথবা অবশ্যই যেন জেলা পুলিশের ১০০ নম্বর ডায়াল করে। পুলিশ অফিসার আলপনা মুখার্জী তিনি জানান কিভাবে একটি নাবালিকা বিবাহ দিতে গিয়ে পরিবারের লোক গ্রেপ্তার হয় এমনকি যারা ওই বিবাহে উপস্থিত থাকেন তারাও ওই আইনের আওতায় পড়ে।
টিআইসি উদয় পল্লী শিক্ষানিকেতনের রবি কিরণ মুখার্জি তিনি জানান, তাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বেশিরভাগই পিছিয়ে পড়া পরিবার থেকে আসলেও ছাত্র-ছাত্রী হিসেবে তারা এগিয়ে যেতে চায়।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা।










