রাইপুরে যোগাযোগ সাহিত্য পত্রিকার নবম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান।
সাধন মন্ডল বাঁকুড়া:—দক্ষিণ বাঁকুড়ার রায়পুর ব্লকের যোগাযোগ সাহিত্য পত্রিকা নবম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়পুর কো-অপারেটিভ ব্লাড সোসাইটির কমিউনিটি হলে উপস্থিত ছিলেন, শিক্ষাগতম পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা, জঙ্গলমহলের উদীয়মান কবি , প্রাবন্ধিক, সাহিত্যিক তন্ময় কুম্ভকার কবি সুদীপ সরকার। বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র।, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি সাহিত্যিক নির্মল চন্দ্রমাহাতো, অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক বিজয় মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মুকুল আচার্য, পত্রিকার সম্পাদক গৌতম বিশ্বাস, কবি বুদ্ধদেব মিশ্র প্রবীর দাস, শ্যামলী বিশ্বাস, পূর্ণেন্দুমহাপত্র আশিস মণ্ডল, রঞ্জিত মিশ্র, সহ ৫০ জনেরও বেশি কবি বন্ধু। পত্রিকার মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন কবি শিক্ষক অমিত জানা, সংগীত পরিবেশন করেন বন্দনা জানা। যোগাযোগ পত্রিকা নিয়ে আলোচনা করেন তারাপদ মহাপাত্র ,তন্ময় কুম্ভকার । উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্পাদক গৌতম বিশ্বাস।










