রাইপুরে ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহ স্মৃতি কাপে জয়ী এস এস উপরবাঁধা ইলেভেন।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:—রাইপুর যুব কল্যাণ সংঘের উদ্যোগে ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহস্মৃতি কাপ ২০২৬ অনুষ্ঠিত হলো রাইপুর সবুজ সংঘ ফুটবল ময়দানে। দুই দিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করছিল। প্রথম দিন যে আটটি দলের খেলা হয়েছিল তাদের মধ্য থেকে প্রথম সেমিফাইনালে উঠেছিল এম এস একাডেমী । দ্বিতীয় দিনের আটটি দলের প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালে উঠেছিল এসএস উপর বাঁধা ইলেভেন। জঙ্গলমহলে ফুটবল খেলার প্রতি যুবকদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে শুভ্র মাহাতো,মুচিরাম দুলে, রাজা লোহার, অর্ক মান্ডিরা জানালেন। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি অংশ নেয় এস এস উপর বাঁধা (ইলেভেন) ও এম এস একাডেমি । নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারায় ট্রাই ব্রেকারে খেলার পরিসমাপ্তি ঘটে। চ্যাম্পিয়ন হয় এস এস উপরবাঁধা ix ও রানার্স হয় এম এস একাডেমী।খেলা দেখতেএলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার খেলা প্রেমী মানুষ হাজির হয়েছিলেন। চূড়ান্ত পর্যায়ের খেলায় হাজির ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী বিপ্লব সরেন, কৃষ্ণমাহিনী সরখেল উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পতীত পাবন ঘোষ,খাতড়া মহকুমা ক্রীড়া সম্পাদক অশোক কাহার সিনহা, বিশিষ্ট সমাজসেবী পার্থ মাহাতো, গুরুপদ মন্ডল, বিশিষ্ট সাংবাদিক সাধণ মন্ডল, অর্ণব লাহা, আয়ুস ঘোষাল প্রমূখ। উপস্থিত অতিথিবৃন্দ জয়ী বিজয়ী ও বিশিষ্ট খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।










