দেহত্যাগ করলেন বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা

বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা বর্তমান সভাপতি সন্ন্যাসিনী দিব্যমাতাজী (86)সোমবার সকালে রামকৃষ্ণলোকে গমন করেছেন । বার্ধক্য জনিত অসুস্থতার কারণে সেবাপ্রতিষ্ঠানে ভর্তি ছিলেন । পূর্ব আশ্রমে তাঁর বাড়ি ছিলো মুর্শিদাবাদে । দর্শন নিয়ে এম এ তে পাঠরত অবস্থায় রামকৃষ্ণ স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে মানব সেবার কাজে ব্রতী হন । বেলগাছিয়ায় এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম কর্মী ছিলেন দিব্যমাতাজী। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন । প্রবন্ধ রচনায় তার বিশেষ বুৎপত্তি ছিলো ।তার হাতে তৈরী অগণিত ছাত্রী দেশবিদেশের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছেন । তার পরলোকগমনে সমাজ তথা বিদ্যালয়ের অপুরোনীয় ক্ষতি হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *