মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল ও কলম প্রদান।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল ও কলম প্রদান।


সৌমী মন্ডল বাঁকুড়া:–
আজ শুরু হল পড়ুয়াদের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার ভীতি কাটিয়ে উঠতে তাদের মনোবল বৃদ্ধি করতে ও তাদের পাশে থাকতে বদ্ধপরিকর বিভিন্ন রাজনৈতিক দল ।সারেঙ্গা ব্লকের বাগজাতা বাসুদেবপুর মাহাত্মা গান্ধী শতবার্ষিকী স্মৃতি বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের চিলতোড় অঞ্চলের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে আসা সকল পরীক্ষার্থীদের জলের বোতল ও কলম দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এদিনের এই অভ্যর্থনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু ,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ প্রসাদ মল্লিক শিলচর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত সনগিরি প্রাক্তন সভাপতি কল্যাণ মিশ্র। তৃণমূল যুব নেতৃত্ব সুপ্রিয় মহাপাত্র, ষষ্ঠীপদ গরাই, প্রমূখ। কলম ও জলের বোতল পেয়ে খুশি পরীক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *