মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্লক পেন ও গোলাপ দিয়ে শুভেচ্ছা
সেখ সামসুদ্দিন, ২ ফেব্রুয়ারিঃ আজ থেকে রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে মোট ৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। যার মধ্যে ২ টি মেন ভেন্যু ও ৪ টি সাব ভেন্যু। মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ২,৪১৯ জন। জামালপুর ব্লকের পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একদিকে যেমন প্রশাসন প্রস্তুত রয়েছেন ঠিক তেমনি রাস্তায় রয়েছেন জনপ্রতিনিধিরা। জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্র-ছাত্রীদের। সেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটা পরীক্ষার্থীকে উৎসাহিত করতে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, উত্তম হাজারী, তাবারক আলী মন্ডল, জামালপুর ২ প্রধান মিঠু পাল, আজাদ রহমান , ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। জামালপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ছাত্র ছাত্রীদের পেন ও গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন, সঙ্গে ছিলেন জামালপুর ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক ও জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উত্তম হাজারী। শুঁড়ে কালীতলা স্কুলে ছাত্র ছাত্রীদের হাতে পেন ও গোলাপ তুলে দেন সহ সভাপতি ভূতনাথ মালিক ও তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। চকদিঘী স্কুলে ছিলেন মেহেমুদ খাঁন, আজাদ রহমান সহ অন্যান্যরা। গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের হাতে কভার ফাইল তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্যরা। ব্লকের বিডিও পার্থ সারথী দে তিনি নিজে রাস্তায় থেকে তদারকী করছেন। পরে ব্লকে জামালপুর স্কুল ভিজিট করেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। তিনি বলেন তাঁর সাব ডিভিশনে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রতিটি স্কুলেই সুন্দর পরিকাঠামো রয়েছে। তিনি বিডিও ও এস আই সাহেবদের কথা আলাদা করে বলেন।










