মহাসমারোহে পালিত হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী

মহাসমারোহে পালিত হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী

সেখ সামসুদ্দিন, ২৩ জানুয়ারিঃ মহাসমারোহে পালিত হয় বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। জামালপুর ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খাঁন। পতাকা উত্তোলন করে নেতাজীর ছবিতে মাল্যদান ও দুই বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দ ও ডঃ এ পি জে আব্দুল কালামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পরে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও বিধায়ক অলক কুমার মাঝি। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জয়দেব দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর ছবিতে মাল্যদান করা হয় ও সকলকে মিষ্টি মুখ করানো হয়। চকদিঘী অঞ্চলে আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহাশক্তি কোল্ড স্টোরেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শতাধিক রক্তদাতা সেখানে রক্তদান করেন। সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করে ও নেতাজির ছবিতে মাল্যদান করে রক্তদান শিবিরের সূচনা করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ব্লকের মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন চকদিঘী অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান। আলু ব্যবসায়ী সমিতির সভাপতি রবিন ঘোষ ও সম্পাদক কৌশিক দাস জানান নেতাজি সুভাষচন্দ্র বসুর মত একজন মহান দেশ প্রেমিকের জন্মদিনে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন মুমূর্ষ মানুষকে বাঁচাবার জন্য। আজ তাদের এই রক্তদান শিবিরে ১০০ জনের অধিক মানুষ রক্ত দান করেন যার মধ্যে অধিকাংশই মহিলা। সংগৃহীত রক্ত কলকাতার কোঠারি হসপিটালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *