মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা কাশেমনগর বাজারে।উপস্থিত বিধায়ক ও ব্লক সভাপতি।

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা কাশেমনগর বাজারে।
উপস্থিত বিধায়ক ও ব্লক সভাপতি।

গত দুদিন আগে কাশেমনগর খেলার মাঠে সভা করেছিল বিজেপি।
সেই সভায় লোক হয়নি কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেছিলেন বিধায়ক।
পাশাপাশি তিনি ঐদিন বলেছিলেন কয়েক হাজার মানুষ নিয়ে ওই মাঠেই তিনি একটি পথসভা করবেন।।
আজ প্রথমে একটি মিছিল করেন পরে কাশেমনগর খেলার মাঠে একটি পথসভা করেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন তারপর নেতা এনে যে পরিমাণ লোক হয়েছিল বিজেপির তাতে অসম্মান।
আর মঙ্গলকোট অঞ্চল নেতৃত্ব যে লোক করেছে তা দেখলে বিজেপির মাথা হেঁট হয়ে যাবে।

ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য বলেন,
যুদ্ধের দোহাই দিয়ে প্রথমে গ্যাসের দাম বাড়ালো এরপর বাড়বে তেলের।
উনারা পরিবর্তন যাত্রা করছেন।
কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সমাজের।
মূল্যবৃদ্ধির পরিবর্তন হচ্ছে।
শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি।
কোন লাভ নেই পশ্চিমবাংলার মানুষ ওদেরকে ছুড়ে ফেলবে দিল্লিতে।

কয়েক হাজার কর্মী এই মিছিলে পা মিলিয়ে ছিলেন।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *