ভাতার বাজারে পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন যদি রাজ্যে কর্মসংস্থান বাড়াতে চান তাহলে পরিবর্তন করে বিজেপি সরকার আনুন।
উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দিনে ৫০ টাকা মজুরি যদি পেতে চান তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন
আর যদি কর্মসংস্থান চান তাহলে বিজেপিকে ভোট দেন পরিবর্তনযাত্রায় এসে ভাতার বাজারে বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ।
গোটা রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি পালিত হচ্ছে।
ভাতার বাজারেও এই পরিবর্তন যাত্রা ছিল আজ। ভাতাড় বিধানসভায় একটি সম্বর্ধনা সভা ছিল।উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিজেপির যুব নেতা
সৌমেন কার্ফা জানান,
আগামী বিধানসভায় বিপুল ভোটে বিজেপি জয় লাভ করবে। আজ রাজ্য নেতৃত্ব নানান বার্তা দিয়ে গেছেন আমাদের।
ভাতার তৃণমূল ব্লক সভাপতি বাসুদেব যশ জানান,
বিজেপি হল গ্যাস পার্টি।
ক্ষমতায় আসবে বলছে আর গ্যাসের দাম বাড়াচ্ছে।
কর্মসংস্থান আমাদের রাজ্যে কেন অন্যান্য রাজ্যে করুক।
যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে।
মানুষ ওদের ভাউ তা বুঝে গেছে।
হিন্দু মুসলিম ছাড়া ওরা কিছুই জানে না।
ভাতার থেকে আমিরুল ইসলাম রিপোর্ট।










