বিদ্রোহী কবিতা নিয়ে একটি আলোচনা সভা

বিদ্রোহী কবিতা নিয়ে একটি আলোচনা সভা

সেখ আজাহারউদ্দিন:
গত ১৭ জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে দুপুর ২টো থেকে ‘বিদ্রোহী’ কবিতার ১০৪ বছর

উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সাথে ছিল বিদ্রোহী নিয়ে যে ২৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার প্রদর্শনী। এই প্রদর্শনী ছিল মুগ্ধ হওয়ার মতো। প্রেসক্লাবে সুন্দরভাবে সুসম্পন্ন হল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ১০৪ বছর নিয়ে আলোচনা সভা। একটি কবিতার ১০৪ বছর যাপন নিয়েও যে এমন সুন্দর একটি আলোচনা সভা করা যায় নতুন গতি তা প্রমাণ করে দেখাল। সভাপতি ছিলেন সাহিত্যিক সেখ হাসান ইমাম। প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিদ্দে। বিশেষ অতিথিরা হলেন ড. সা’আদুল ইসলাম, ড. কুমারেশ চক্রবর্তী, ড. সাইফুল্লাহ, ড. ইমানুল হক, ড. রমজান আলী প্রমুখ। সংস্থার পক্ষ থেকে অতিথিবৃন্দকে বরণ করে নেন কেতকী মির্জা। পবিত্র কোরআন শরীফ মাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সফিউল্লাহ মল্লিক। স্বাগত ভাষণ দেন সম্পাদক এমদাদুল হক নুর সাহেব। প্রারম্ভিক ভাষণ দেন বিশিষ্ট নজরুল গবেষক ড. শেখ কামাল উদ্দিন। ‘বিদ্রোহী কবিতার ১০৪ বছর ফিরে দেখা’ বিষয়ে স্মারক বক্তৃতা করেন ড. মীরাতুন্নাহার। বিশিষ্ট অতিথিদের মধ্যে আরও যাঁরা অসাধারণ আলোচনা করেন ড. সা’আদুল ইসলাম, ড. কুমারেশ চক্রবর্তী, ড. রমজান আলী, ড. সাইফুল্লাহ, ডাক্তার কে এ মোহিত, ড. সুরঞ্জন মিদ্দে প্রমুখ। সংগীত পরিবেশন করেন ড. দীপা দাস, রোজিনা বেগম, তুহিনা হক, ড. মুকুল চক্রবর্তী। এছাড়াও বিশিষ্ট উপস্থিতির মধ্যে ছিলেন নতুন গতি পত্রিকার সহ-সম্পাদক মনিরা খাতুন, যুগ্ম সম্পাদক আনজুম মুনীর, কবি ও সাংবাদিক আসাদ আলী, সাংবাদিক আইয়ুব আলী, ডা. এন হক, দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, আরেফা গোলদার, সাংবাদিক শাজাহান সিরাজ, হাসিম আব্দুল হালিম বরকতি প্রমুখ। কমপক্ষে ৫০জন কবি এই সভায় কবিতা পাঠ করেন। এই সভার আয়োজক ছিল সাপ্তাহিক নতুন গতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *