বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের নিরিখে প্রথম স্থান অর্জন অরুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের

বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের নিরিখে প্রথম স্থান অর্জন অরুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের

সঞ্জয় কুমার দোলুই : অরুন্ডা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষাকেন্দ্র সমূহের ২০২৫-২০২৬ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন অরুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের। অবৈতনিক প্রাথমিক ও নিন্ম বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ৪৯তম রাজ্য বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে রাজ্যজুড়ে। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার অরুন্ডা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষাকেন্দ্র সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয় লাউসর স্পোর্টিং ইউনাইটেড ক্লাবের খেলার মাঠে। ক্রীড়া প্রতিযোগিতাটির সভাপতিত্ব করেন অরুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস সিং মহাশয় এবং ক্রীড়া সম্পাদক সুফল নস্কর উপস্থিত ছিলেন।

এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৯ টি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষাকেন্দ্র অংশ গ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা, আলু-দৌড়, লং জাম্প, হাইজাম্প, যোগা, জিমন্যাস্টিক ও ফুটবল ছোঁড়া খেলা গুলো ছিলো । প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষাকেন্দ্র গুলোর বাৎসরিক পরিক্ষা শেষ হয়ে গেছে ডিসেম্বর ১২ তারিখের মধ্যে । পরিক্ষা শেষে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণে উৎফুল্ল ছাত্র-ছাত্রীদের মনে তার মধ্যে আছে শীতের আমেজ।

অরুন্ডা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষাকেন্দ্র সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৫-২০২৬ বর্ষে অরুন্ডা প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে সাফল্যের নিরিখে এবং পয়েন্ট তালিকায় ৫৯ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থান দখল করেছে । প্রথম স্থানাধিকার অর্জন করায় অরুন্ডা প্রাথমিক বিদ্যালয়কে ট্রফি প্রদান করেছে। সেই ট্রফি অরুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীকান্তবাবু এবং সহ-শিক্ষক তাপস হাজার মহাশয় গ্রহণ করেছেন। সাফল্যের নিরিখে দ্বিতীয় স্থান অর্জন করেছে পূর্ব কাবিল পুর প্রাথমিক বিদ্যালয় ৪৭ পয়েন্ট পেয়ে এবং তৃতীয় স্থান অর্জন করেছে সুদাম চক প্রাথমিক বিদ্যালয় ৪১ পয়েন্ট অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *