বাগুইহাটি মেলায় অনুষ্ঠিত হলো জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর ইন্দ্রজাল প্রদর্শনী

বাগুইহাটি মেলায় অনুষ্ঠিত হলো
জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর ইন্দ্রজাল প্রদর্শনী

পারিজাত মোল্লা,

পেশায় সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ। নেশায় জাদুকর। দীর্ঘ তিরিশ বছর। এই দুই পেশায় তিনি সিদ্ধহস্ত। সেই জাদুকর।ইন্দ্রজিৎ আইচ গত ১২ ই জানুয়ারি সোমবার সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন বাগুইহাটি মেলায় সাংস্কৃতিক মঞ্চে ম্যাজিক দেখালেন দীর্ঘ এক ঘন্টা। দেখালেন নানা ধরনের যাদু। রঙিন কাপড় থেকে বল, পালকের রঙের পরিবর্তন, বেলুন থেকে ফুল, জ্বলন্ত মোম বাতি থেকে ফুলের তোড়া থেকে ডিম, দড়ি, তাস, কাগজ পুড়িয়ে চকলেট সহ মেরা ভারত মহান এরকম নানা ধরনের ম্যাজিক।
মেলার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিক ও জাদুকর ইন্দ্রজিৎ আইচ এই পেশার পাশাপাশি একজন সুলেখক, সম্পাদক এবং কবি ও সঞ্চালক। এই মুহূর্তে
তার নিজের মোট বইয়ের সংখ্যা ১৫ টি। ২০১৫ সালে পেয়েছেন ম্যাজিক এর জন্য পেয়েছেন বর্ষসেরা পুরস্কার। তার আগে ২০১৬ সালে পেয়েছেন বর্ষ সেরা সাংবাদিকতার পুরস্কার। ২০১২ তে প্রকাশিত হয়েছে পাণ্ডুলিপি থেকে তার ম্যাজিক নিয়ে ১৫০ পাতার বই ” যাদু বিজ্ঞানের অন্তরালে”। সেখানে ওয়ার্ল্ড ম্যাজিক নিয়ে বিস্তারিত গবেষণা মূলক লেখা সেই সঙ্গে ৫০ টি নতুন ম্যাজিক শিখিয়েছেন সেই গ্রন্থে। আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তার সম্পাদিত আরো নানা ধরনের বই প্রকাশের অপেক্ষায়। তিনি জাদু শিখেছেন প্রয়াত জাদুকর ও ম্যাজিক এর গুরুদেব সমীরণ আচার্য ও কার্তিক কুমারের কাছে। পরবর্তী সময়ে কলকাতা দূরদর্শনে হরেকরকম্বা, চিচিং ফাঁক, রংবেরং, ছুটি ছুটি, বড়দিনের অনুষ্ঠান, বাংলা বর্ষবরণ, নববর্ষের বৈঠক সহ বিভিন্ন সিরিয়ালে ম্যাজিক দেখিয়েছেন। এখনও নিয়মিত সরকারি – বেসরকারি অনুষ্ঠান, জন্মদিন, পৈতে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি , যে কোনো বিনোদন মূলক অনুষ্ঠানে তিনি নিয়মিত ম্যাজিক দেখান। সব মিলিয়ে তাঁর বহুমুখী প্রতিভা। এইদিন বাগুইহাটি মেলায় জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর ম্যাজিক দেখতে জমে উঠেছিলো মেলা প্রাঙ্গণ। মেলার ময়দান ছিলো কচিকাচাদের ভিড়ে পরিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *